Logo
শিরোনাম
‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু 

ভোলায় স্বেচ্ছাসেবকলীগের উদ্যােগে বঙ্গবন্ধুর দৌহিত্র জয়ের জন্মদিন পালিত 

ইয়ামিন হোসেন,ভোলা:বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ভোলা জেলা শাখার নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক আকতার হোসেন এর উদ্যােগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও সজিব ওয়াজেদ জয় এর ৫২তম জন্মদিন উপলক্ষে বিশাল র্যালী, কেককাটা ও কুরআন শরীফ বিতরণ করা হয়েছে।

বুধবার বিকালে জেলা স্বেচ্ছাসেবকলীগের ব্যানারে জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন এর পৃষ্ঠপোষকতায় ভোলা শহরের কালিবাড়ী রোড থেকে একটি বিশাল র্যালী বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাংলাস্কুল মাঠের ভাসানী মঞ্চে এসে কেককাটা ও আলোচনা সভা এবং কুরআন শরীফ বিতরণ করা হয়।
র্যালীতে শুভ শুভ দিন জয় মামার জন্মদিন, ভোলা জেলার মাটি শেখ হাসিনার খাঁটি, আকতার ভাইয়ের পক্ষ থেকে শেখ হাসিনাকে শুভেচ্ছা এই স্লোগানে মুখরিত হয় ভোলা শহর।
এ সময় জেলা স্বেচ্ছাসেবকলীগের নব গঠিত কমিটির সহ সভাপতি সামছুল আলম শিপন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী মাইনুর রহমান তুহিন মোল্লা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী পাপন,সাবেক ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম রনি, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি আজিজ মেহেরাব মোল্লা, সহ সভাপতি রাশেদুজ্জামান হ্যাভেন, ইমরান হোসেন কিরণ, সাবেক জেলা ছাত্রলীগের সহ সভাপতি আলী আহমদ বাহাদুর, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী শোয়েব, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আহাদ হোসেন নোমানসহ আওয়ামীলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!