হ্লাছোহ্রী মারমা:রোয়াংছড়ি প্রতিনিধি: বান্দরবান রোয়াংছড়ি উপজেলায় সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পাইক্ষ্যং পাড়াবাসী সাকতন থাং বম এর ছেলে লাল ঙুন সান বম (৩৬) এর মাচাং ঘর গত রাতে সারে ১২ টায় আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে আনুমানিক ২,৩৪,৫০০/- (দুই লক্ষ চৌত্রিশ হাজার পাঁচ শত) টাকা পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.খোরশেদ আলম চৌধুরী ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনা খাবার-১০ প্যাকেট, শিশু খাদ্য-১০ প্যাকেট ও নগদ ৫০০০/- (পাঁচ হাজার) টাকা ত্রাণ বিতরণ করা হয়েছে।
এদিকে রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা ভুক্তভোগী পরিবারকে নগদ অর্থ ৩০০০/- (তিন হাজার) টাকা ও আসবাবপত্র ত্রাণ বিতরণ করেছে।
এ সময়ের উপস্থিত ছিলেন, ওয়ার্ড মেম্বার লাল অং বম, পাড়াবাসী পিতরসহ প্রমুখ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি