Logo
শিরোনাম
সহকারী কমিশনার বরাবরে আবেদন……. ঈদগাঁওতে সরকারী খাস জমিতে গণ-শৌচাগার নির্মানের দাবী নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন  সভাপতি আমিন সম্পাদক কাজল ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত এপেক্স বাংলাদেশ মানব সেবায় কাজ করে যাচ্ছে: সাচিং প্রু জেরী ঈদগাঁওতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বিলাইছড়িতে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন রোয়াংছড়িতে বর্ণিল আয়োজনে তঞ্চঙ্গ্যা জাতির বিষু মেলা ঘিলা খেলা  সম্পন্ন ঈদগাঁওতে ফায়ার সার্ভিস স্টেশনের দাবীতে মহাপরিচালক বরাবরে লিখিত আবেদন চৌফলদন্ডী রাখাইন পল্লীতে জলকেলির আনন্দে ভাসবে নারী-পুরুষ, প্রস্ততি চলছে বান্দরবানে নিজ বাড়িতে অগ্নি দগ্ধ হয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

সহকারী কমিশনার বরাবরে আবেদন……. ঈদগাঁওতে সরকারী খাস জমিতে গণ-শৌচাগার নির্মানের দাবী

এম আবু হেনা সাগর, ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় দীর্ঘবছরেও স্থাপিত হয়নি গণ-শৌচাগার। সরকারী খাস জমি তে শৌচাগার নির্মান দাবী জানিয়ে সহকারী কমি শনার (ভূমি) বরাবরে লিখিত আবেদন প্রদান করা হয়।

জানা যায়,দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তর বানিজ্যিক কেন্দ্র হলো ঈদগাঁও বাজার। এ বাজারে স্থানীয় উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়ন ছাড়াও চকরিয়া উপজেলার খুটাখালী,রামু উপজেলার ঈদগড়,রশিদনগর,জোয়ারিয়ানালা, কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীও ভারুয়াখালীসহ আশপাশ এলাকার লোকজন প্রতিনিয়ত ব্যবসা য়ীক কাজেকর্মে ঈদগাঁও বাজারে আসা যাওয়া করে থাকে। অন্যন্য দিনের চেয়ে সাপ্তাহিক হাট বাজার তথা শনি ও মঙ্গলবার ঈদগাঁও বাজারে প্রায় লক্ষাধিকের কাছাকাছি নারী-পুরুষ লোক জনের সমাগম ঘটে। কেউবা ব্যবসায়ীক আর কেউ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজকর্মে বাজারে এসে থাকেন।
অথচ এই বৃহৎ বাজারে কোথাও কোন সরকারী কিংবা ব্যাক্তি উদ্যোগে একটিও গণশৌচাগার নেই। যার ফলে স্থানীয়ও দুরদুরান্ত থেকে আগত লোকজন প্রয়োজনের স্বার্থে টয়লেট নিয়ে চরম অসুবিধায় পড়ছে দীর্ঘকাল ধরে। বিশেষ করেই মহিলাদের ভোগান্তির যেন শেষ নেই। নিদারুন কষ্ট পাচ্ছেন নারীরা।

অন্যদিকে প্রতিবছর ঈদগাঁও বাজারটি কোটি কোটি টাকার সরকারিভাবে ডাক হয়ে থাকেন।  এ বাজারে আগত নারী-পুরুষদের সুবিধার কথা বিবেচনায় রেখে অদ্যবধি পযন্ত গনশৌচাগার স্থাপন করেননি। এটি জনদাবীতে পরিণত হয়ে পড়ে। যার ফলে, লোকজনকে প্রাকৃতিক প্রয়ো জন সারতে নানান ভোগান্তির শিকার হতে হয়।

আবেদন সূত্র মতে, ঈদগাঁও উপজেলাধীন ঈদগাঁও মৌজার ঈদগাঁও বাজার এলাকায় বিএস ৭৭৯৮ নং দাগের শ্রেণী খিলা হিসাবে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পক্ষে জেলা প্রশাসক, কক্স বাজার এর নামীয় ১নং খাস খতিয়ানভুক্ত ০.০৩ একর জমি রয়েছে। জমিটির একাংশ বতমানে বেদখলে চলে যাচ্ছে। গত বেশ কয়েকমাস পূর্বে উক্ত স্থানে ঈদগাঁও ইউনিয়ন ভূমি অফিসের উদ্যোগে একটি সাইনবোর্ড টাঙানো হয়েছিলো।
তাতে উল্লেখিত পরিমান জমি ১নং খাস খতিয়ানভুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছিলো। সম্প্রতি কে বা কারা উক্ত সাইনবোর্ডটি গায়েব করে ফেলে। এই বিষয়ে স্থানীয় জনমনে ব্যাপক ক্ষোভ ও রহস্যের সৃষ্টি হয়েছে।

সমাজ হিতৈষী কামরুল আহসান বাবু জানান, দক্ষিণ চট্টলার বৃহৎ বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারে একটি পাবলিক টয়লেট না থাকা অতি দু:খজনক। বাজারে আগত নারী-পুরুষরা নানান অসুবিধার সম্মুখীন হচ্ছে বারবার। এমনকি এই বাজারে ডজনাধিক মার্কেট থাকলেও সেই সব মার্কেটে পাবলিক টয়লেট নেই। পূর্ব পরিকল্পনা ছাড়াই মার্কেট ভবন নির্মান করা হচ্ছে। বাজারে আসা ক্রেতা এবং বিক্রেতাদের সুবিধার কথা বিবেচনায় গণ-শৌচাগার সময়ের যোক্তিক দাবী।

স্থানীয় অনেক পথচারীরা জানান, এই বিশাল একটি বাজারে পাবলিক টয়লেট না থাকা মানে হতাশাজনক। সরকারী খাস জায়গা চিহ্নিত করে বাজার এলাকায় গনশৌচাগার করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!