Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

রামুর কচ্ছপিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনার ন্যায় বিচার চেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সংবাদ সম্মেলন

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি ঃরামু উপজেলার কচ্ছপিয়া ইউপির দোছড়ি দক্ষিণ কুল গ্রামের মৃত জল কাদের ছেলে কৃষক সাইফুল ইসলাম,স্ত্রী সন্তানদের মারধর করে বসত বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনার ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকালে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব মিলনায়তনে পরিবারের সদস্যদের সাথে নিয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাইফুল ইসলাম।

এসময় তিনি বলেন, ২নং ওয়ার্ড মেম্বার ছালেহ আহমেদ আমার খতিয়ান ভুক্ত জমি তার ভাগিনা ফেরদৌসকে জোরপূর্বক দখল করে দেন। সে একজনের জন্য পরিষদের বরাদ্দ দিয়ে ইটের রাস্তা তৈরী করতে গিয়ে দুই পক্ষের মাঝে সৃষ্টি হয় এ বিরোধ।

এ নিয়ে গত ২৭ আগষ্ট বিকালে এলাকার প্রভাবশালী ফেরদৌস তার ভাইয়েরা ও ৩নং ওয়ার্ড মেম্বার সাহজাহান সিরাজ শাকিল সিকদার এবং তার হোন্ডা বাহিনীর সদস্যদের নিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। এসময় তাদের হামলায় আমি, আমার স্ত্রী, সন্তানরা গুরতর আহত হই।

এদিন সন্ধ্যায় আহত অবস্থায় আমরা চিকিৎসা নিতে কক্সবাজার সদর হাসপাতালে যায়। এদিন গভীর রাতে তাদের পূর্বপরিকল্পনা অনুযায়ী আমাকে উচ্ছেদ করতে আমার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় তারা।

এ অগ্নিকাণ্ডে আমার নগদ টাকা, বউয়ের স্বর্ণ, ধান,চাউল,আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে যায়। তারা আমার বসতঘর পুড়ে ক্ষান্ত হননি উল্টো আমার ঘর আমি নিজে আগুন দিয়েছি মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কৌশলে মিথ্যা ও বৃত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রচার করেন।

দুই প্রভাবশালী ইউপি মেম্বার শাকিল ও ছালেহ চেয়ারম্যানকে সাথে নিয়ে পুলিশ প্রশাসন সহ সকল স্থানে আমাদের বিরুদ্ধে মিথ্যা ও ভুল বুঝিয়ে আমি যেন ন্যায় বিচার না পাই আমাকে ভয়ভীতি প্রদর্শন করে আসছে।

বর্তমানে আমি সব হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছি। এমতাবস্থায় আমি অসহায় হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও এমপি সাইমুম সরওয়ার কমল মহোদয়সহ সংশ্লিষ্ট সকলের কাছে ন্যায় বিচার চেয়ে প্রভাবশালী দুই মেম্বারসহ ফেরদৌস গং এর বিরুদ্ধে যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানাচ্ছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!