আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃনাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের মাদক বিরুধী অভিযানে তুমব্রু পাহাড় পাড়া এলাকা থেকে ১ হাজার প্যাকেট ওরিস বিদেশী সিগারেটসহ একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার(৭সেপ্টেম্বর) বান্দরবান জেলা পুলিশ সুপার’র সার্বিক দিকনির্দেশনায় নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহাগ রানার নেতৃত্বে এসআই পাভেল মল্লিক ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ঘুমধুম ইউপিস্থ ০১নং ওয়ার্ডের পাহাড় পাড়া জৈনেক খোকনের চিকনছড়ি বাগানের সামনে রাস্তার উপর হতে সিএনজি গাড়ি তল্লাশি করে ১০০০ প্যাকেট বিদেশি ওরিস সিগারেটসহ একজনকে আটক করেছে পুলিশ এবং পাচারকাজে ব্যবহারিত সিএনজিটিও জব্ধ করা হয়।
গ্রেফতারকৃত আসামী: ঘুমধুমের তুমব্রু পশ্চিমকুল এলাকার এবাইদুর রহমানের পুত্র আবুল হাশিম (৩৯)সিএনজি ড্রাইভার।
নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি (তদন্ত) মোহাম্মদ শাহাজান বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা রুজু করা হয়েছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি