Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

নাইক্ষ্যংছড়ির বাইশারিতে আওয়ামীলীগের মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারীতে দেশব্যাপী বিএনপি জামায়াত জোটের অরাজকতা সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে।

৮ সেপ্টেম্বর বিকাল ৩টায় বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত বিশাল বিক্ষোভ মিছিলটি বাইশারী উচ্চবিদ্যালয় ওকলেজ মাঠ থেকে শুরু হয়ে ইউনিয়ন এর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও কলেজ মাঠে সমাবেশে মিলিত হয়।
ইউনিয়ন কৃষকলীগ সভাপতি আবু জাফরের পরিচালানায় পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানির সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য বাবু লক্ষীপদ দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, জেলা যুবলীগের আহবায়ক বাবু ক্যালুমং মার্মা, উপজেলা আওয়ামিলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ,জেলা পরিষদের সদস্য বাবু ক্যানওয়ান চাক, জেলা আওয়ামীলীগের সদস্য তসলিম ইকবাল চৌধুরী, সহ সভাপতি আবু তাহের কোম্পানি, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু মংলা মার্মা, দৌছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ, ইমরান, উপজেলা কৃষকলীগ সভাপতি সাইফুদ্দিন শিমুল, উপজেলা সেচ্চাসেবক লীগ সভাপতি আবদু সাত্তার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইরফান মাহবুব রায়হান, সাধারণ সম্পাদক ফায়সাল আজাদ।
প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বাবু লক্ষী পদ দাস বলেন জামায়াত বি এন পি জোটের অরাজকতা সন্ত্রাস নৈরাজ্য আর সহ্য করা হবেনা। তাদের অবশ্যই আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে অবশ্যই প্রতিহত করা হবে। বিএনপি, জামায়াত দেশে শান্তি চাইনা, তারা সব সময় দেশে নৈরাজ্য চায়। তাই সকলকে ঐক্যবদ্ধ আন্দোলন এর মাধ্যমে বিএনপি জামায়াত জোটের অরাজকতা বন্ধ করতে হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!