Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের শোক মিছিল

ময়মনসিংহ প্রতিনিধিঃনারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রায় পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ মহানগরীতে শোক মিছিল করেছে ময়মনসিংহ উত্তর জেলা যুবদল।

জেলা যুবদল সভাপতি শামছুল হক ভিপি শামছুর নেতৃত্বে মিছিলে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব সিঃ যুগ্ম সম্পাদক ওয়াহিদ উদ্দীন সহ সভাপতি সানোয়ার হোসেন খান, ওয়াজিউল হক বিপ্লব, আজিজুল হাই সোহাগ যুগ্ম সম্পাদক শাহীন ফরিদ, নিজাম উদ্দিন, রাসেল যুবদল নেতা রফিকুল ইসলাম হান্নান, মলয় দত্ত, এমডি রাকিবুল ইসলাম রতনসহ যুবদলের জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীবৃন্দ।

মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হরি কিশোর রায় রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে ভিপি শামছু বলেন, গুলি করে আন্দোলন দমানো যাবে না।

দেশনেত্রী বেগম খালেদা জিায়ার মুক্তি, দেশনায়ক তারেক রহমানের দেশে ফিরিয়ে আনা, ভোট ও ভাতের সর্বোপরি গণতন্ত্র পুণরুদ্ধারের যে আন্দোলন শুরু হয়েছে তা বাস্তবায়নে উত্তর জেলা যুবদলের প্রতিটি নেতা কর্মী জীবন বাজি রেখে সফল করবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!