Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের দাবায় বিজয়ী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:-আজ ১১ই সেপ্টেম্বর (রবিবার) মুজিববর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তীকে উৎসর্গ করে ‘বঙ্গবন্ধুর সোনার দেশ, তারুণ্যের বাংলাদেশ’ কে প্রতিপাদ্য হিসেবে ধারণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের ৩য় আসরের বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ দাবা খেলার প্রথম রাউন্ড ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে সকাল ৯.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। প্রথম ম্যাচে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিপক্ষ ছিল খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়। উক্ত খেলায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় জয় লাভ করে।

একই সাথে সকাল ১১.৩০ মিনিটে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি এর খেলার মাঠে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির মধ্যে এক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ১-১ গোলে ড্র করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ফুটবল টিম।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম-এর পরামর্শ ও পৃষ্ঠপোষণায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় অগ্রগতির পাশাপাশি ক্রীড়াসহ সকল সহশিক্ষামূলক কার্যক্রমে তার অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।

বঙ্গবন্ধু ৩য় আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের মেন্টরিং করছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক জনাব বিজন কুমার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!