Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রামপালে পুলিশের মতবিনিময় সভা

সুব্রত ঢালী সুব্র, স্টাফ রিপোর্টারঃ- সনাতন ধর্মালম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে বাগেরহাটের রামপালে

পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রামপাল থানা পুলিশের আয়োজনে শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় থানা কনফারেন্স রুমে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন এর সভাপতিত্বে আলেচনা সভা অনুষ্ঠিত হয় ৷
সভায় প্রধান অতিথি হিসেবে রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, সম্মানিত অতিথি রামপাল-মোংলা সার্কেল সিনিয়র এএসপি আসিফ ইকবাল, ওসি তদন্ত রাধেশ্যাম সরকার, ভাইস-চেয়ারম্যান নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়া মিলি, রামপাল উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু জয়দেব কৃষ্ণ দেবনাথ, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অসীত বরন কুন্ডু, সদর ইউনিয়ন চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাঁশতলী ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল, বাইনতলা ইউনিয়ন চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, হুড়কা ইউনিয়ন চেয়ারম্যান তপন গোলদার, পেড়িখালি ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল, রাজনগর ইউনিয়ন চেয়ারম্যান সুলতানা পারভীন ময়না সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পূজা উদযাপন কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, সনাতন ধর্মালম্বীরা শারদীয় দূর্গোৎসব যাতে নির্বিঘ্নে পালন করতে পারে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সর্বাত্নক সহযোগীতা করবে ৷ করোনা পরিস্থিতি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে পূজা মন্ডপগুলিতে সিসি ক্যামেরার ব্যাবস্থা এবং স্বাস্থ্যবিধি অনুসরন করার পরামর্শ দিয়েছেন বক্তারা ৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!