Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

ঠাকুরগাঁওয়ের পরীক্ষার কেন্দ্র থেকে চম্পট দিল ৭ পরীক্ষার্থী

জসীম উদ্দিন ইতি ঠাকুরগাঁও:রাণীশংকৈল আবাদ তাকিয়া ফাজিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করা ৭ পরীক্ষার্থী কেন্দ্রে ম্যাজিস্ট্রেট আসার খবর শুনে পালিয়ে গেছে। তারা সবাই উপজেলার হোসেনগাঁও দাখিল মাদরাসার শিক্ষার্থী।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা বলেন, পরীক্ষা চলাকালীন আমরা জানতে পারি কয়েকজন শিক্ষার্থী ভুয়া রেজিস্ট্রেশন কার্ড দিয়ে পরীক্ষা দিচ্ছেন।

খবর পেয়ে আমরা সেখানে যাই। আমাদের যাওয়ার খবর পেয়ে তারা পালিয়ে যায়। আমরা তাদের নকল রেজিস্ট্রেশন কার্ডসহ অন্য কাগজগুলো নিয়ে এসেছি। এই শিক্ষার্থীরা এ বছর আর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। আগামীকাল ওই প্রতিষ্ঠানের প্রধান আইয়ুব আলীকে ডাকা হয়েছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি অভিভাবকদের মধ‍্যে ব‍্যাপক কানা ঘুষা চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!