আরশাদুল ইসলাম কেশবপুর যশোর প্রতিনিধিঃযশোরের কেশবপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শুক্রবার বিকালে আন্তঃ উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে অভয়নগর উপজেলা ফুটবল একাদশ বনাম ঝিকরগাছা উপজেলা ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে।
নিদিষ্ট ৯০ মিনিটের খেলায় ১-১ গোলে সমতায় ছিলো। পরবর্তীতে ট্রাইব্রেকার এর মাধ্যমে ৫-৩ গোলের ব্যবধানে অভয়নগর উপজেলা ফুটবল একাদশ বিজয়ী হয়।
ফুটবল খেলা উপভোগ দেখতে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের চারিপাশে দর্শকের উপস্থিতি ছিল লক্ষণীয়। হাজার হাজার দর্শক মনোরম ও শান্তিপূর্ণ পরিবেশে খেলা উপভোগ করতে পেরে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সম্পাদক সহ সকল নেতৃবৃন্দকে সাধুবাদ ও ধন্যবাদ জানিয়েছেন।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি এম এম আরাফাত হোসেন সভাপতিত্ব অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, দপ্তর সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মফিজুর রহমান মফিজ, সদস্য আলতাফ হোসেন বিশ্বস কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা রিসোর্ট সেন্টার ইন্সট্রাক্টর মোঃ রবিউল ইসলাম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার সাইদুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা প্রমুখ।
খেলা শেষে বিজয়ী অভয়নগর ফুটবল একাদশের গোলকিপার নাফিজ কে যশোর হোটেল জাবের ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে ম্যান অফ দ্য ম্যাচের পুরষ্কার তুলে দেওয়া হয়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি