Logo
শিরোনাম
বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ 

নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বান্দরবান সেনা জোনের ১১০ ব্রিগেড সিগন্যাল কোম্পানি এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি:নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বান্দরবান সেনা জোনের ১১০ ব্রিগেড সিগন্যাল কোম্পানি এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

আজ ২৪ জানুয়ারি ২০২৩ তারিখ মঙ্গলবার দুপুরে বান্দরবান সেনা জোনের অন্তর্গত ৬ সিগন্যাল ব্যাটেলিয়ন এর ১১০ ব্রিগেড সিগন্যাল কোম্পানি এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

সকালে ফজরের নামাজ ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা করা হয়। পরে ইউনিটের জন্মদিনে উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে আলোচনা সভা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ৬ সিগন্যাল ব্যাটেলিয়নের উপ-অধিনায়ক মেজর ওয়াহিদুজ্জামান তানজিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ও ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। এ সময় ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ওয়ারেন্ট অফিসার এহসানুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম পরিচালনা করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে: কর্নেল মাহমুদুল হাসান, পিএসসি, ডেট কমান্ডার ডিজিএফআই, ডেট কমান্ডার এএসইউ, ওসি ১৪৩ ফিল্ড ওয়ার্কশপ এবং ৭ ফিল্ড এম্বুলেন্স এর প্রতিনিধি সহ রিজিয়নের অন্যান্য অফিসার বৃন্দ এবং ইউনিটের সকল সৈনিক ও পরিবার নিয়ে বসবাসরত সকল পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক আয়োজিত অনুষ্ঠানের প্রশংসা করে বলেন ইউনিটের বর্তমান গতিধারা ভবিষ্যতে বজায় রেখে সামনে এগিয়ে যেতে এবং রিজিয়নের সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!