Logo
শিরোনাম
‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু 

কুষ্টিয়ায় মদ্য পানে ৪ জনের মৃত্যু

 

কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার বিভিন্ন স্থানে অ্যালকোহল পানে ৪ জনের মৃত্য হয়েছে।
সোমবার (২৪ এপ্রিল) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে তাদের মৃত্যু হয়। এছাড়া অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৪জন।
নিহতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে শাহিন (৪৭), মিরপুর উপজেলার মশান বারুই পাড়া গ্রামের মৃত হানিফের ছেলে রতন (২১), ভেড়ামারা উপজেলার রকিবুল আলমের ছেলে সিফাত উল্লাহ (২৭)। এবং রাজশাহী চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া মিরপুর উপজেলার মশান বারুইপাড়া এলাকার খলিলের পুত্র সবুজ (২৪) মৃত্যু বরন করেছে বলে একটি সূত্র জানায়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার বলেন, বিষাক্ত অ্যালকোহল পানে কুষ্টিয়ায় ৩ জনের মৃত্য হয়েছে। সোমবার ভোররাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এখন চিকিৎসাধীন রয়েছেন আরও ৪জন। তারা বিভিন্ন এলাকার বাসিন্দা। কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, রোববার রাতে জেলার বিভিন্ন স্থানে বিষাক্ত অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে বেশ কয়েকজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়। পরবর্তীতে আজ ভোররাতে শাহিন, রতন ও সিফাত উল্লাহ নামের ৩ জনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!