বান্দরবান প্রতিনিধি:বান্দরবানে ২টি মামলার আলামত হিসেবে জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে!
মঙ্গলবার ( ২৫এপ্রিল) বিকালে ৪টায় সময় বান্দরবান আদালত চত্বরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান এর নির্দেশনায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দা সুরাইয়া আক্তার এর উপস্থিতিতে এসব ধ্বংস করা হয়।
আদালত সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি থানার জব্দকৃত ২টি মামলায় ৩৫০প্যাকেট Hongtashan, Moond,Yun সিগারেটও ইয়াবা ১৮৭০০পিচ আইনি প্রক্রিয়া শেষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়!
যার আনুমানিক ৬৬লাখ ৫৬ হাজার টাকা।
এসময় উপস্থিত ছিলেন, কোর্ট পরিদর্শক মোঃ আব্দুল মজিদ,নাইক্ষ্যংছড়ি থানার তদন্তে কর্মকর্তা এসআই সৌরভ বড়ুয়া,মালখানা ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই প্রিয়েল পালিত, জি আরও বিশ্বজিৎ,কনস্টেবল সাদেক,কনস্টেবল মোসলেহ উদ্দীন প্রমুখ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি