ইসমাইলুল করিম : লামা প্রতিনিধি:পার্বত্য জেলার বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়ন একমাত্র সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ফাইতং বিদ্যালয় বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক পুরুষ্কার বিতরণ ও এস.এস.সি পরীক্ষাদের বিদায় অনুষ্ঠিত হয়েছে (২৭এপ্রিল) বৃহস্পতিবার দুপুর ২টায় বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শেখ এইচ এম আহসান উল্লাহ সভাপতিত্বেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা আওয়ামিলীগ যুগ্ম সাধারণ সম্পাদক জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, বিশেষ অতিথি হিসেবে লামা উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. জহিরুল ইসলাম, মহিলা আওয়ামিলীগ সভানেত্রী, জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল, আজিজ নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন কোম্পানি, ফাইতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ওমর ফারুক, পুলিশ ফাঁড়ি ইনচার্জ শামিম শেখ, জেলা কৃষক লীগের সহ-সভাপতি কামরুল হাসান টিপু,বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন, আওয়ামিলীগ সহ-সভাপতি মাহমুদুর রহমান শুক্কুর, আওয়ামিলীগ সাংগঠনিক সম্পাদক সোজা আকবর, যুবলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন জয় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সহ বিদ্যালয় শিক্ষক, ছাত্র-ছাত্রী সহ প্রমুখ।
বক্তারা বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। আগামী দিনে তোমাদেরকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সু-শাসন প্রতিষ্টায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। তবেই দেশ দূর্নীতি ও সন্ত্রাস মুক্ত হবে ।বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। যার সুফল দেশের স্কুল কলেজের ছেলে-মেয়েরা ভোগ করে আসছে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষানুরাগী এবং সমাজসেবক শেখ এইচ এম আহসান উল্লাহ বলেন, তোমরা এ প্রতিষ্ঠানে পড়ালেখা করে যদি জীবনে বড় কিছু হও তাহলে তা আমাদের গর্বিত করে। তবে তোমাদের ও এ প্রতিষ্ঠানটির দিকে খেয়াল রাখতে হবে। আমি নিঃস্বার্থভাবে এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি এবং যতদিন সুস্থ্য থাকি করে যাবো।
বক্তব্য শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন এবং বিদায়ী ছাত্র/ছাত্রীদের সফলতা কামনা করে মিলাদ ও দোয়া মোনাজাত করেন সিনিয়র শিক্ষক নুরুল আমিন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি