Logo
শিরোনাম
‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু 

লামায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

ইসমাইলুল করিম লামা প্রতিনিধি:নানান কর্মসূচীর মধ্য দিয়ে পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে (২৮ এপ্রিল) শুক্রবার সকালে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণ,বিনামূল্যে আইনি সেবার দ্বার উম্মোচন’ -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে লিগ্যাল এইড বিশেষ কমিটির আয়োজনে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলার সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট ও লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান শাখাওয়াত হোসেন চৌধুরী রিয়াদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার নুরুল আনোয়ার, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়–য়া, আইনজীবি কমিটির সভাপতি সাদেকুল মাওলা, মানবাধিকার কর্মী এম রহুল আমিন প্রমুখ। সভায় বিনা খরচে আইনি সহায়তার উপর বিস্তারিত তুলে ধরেন লিগ্যাল এইড বিশেষ কমিটির সদস্য সচিব এড মামুন মিয়া। আগে বেলুন উড়িয়ে দিবসের উদ্ভোধন করেন, উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ও লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান শাখাওয়াত হোসেন চৌধুরী রিয়াদ। সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পুলিশ, সাংবাদিক, মানবাধিকার কর্মী, আইনজীবি, আইনজীবির সহকারীরা অংশ গ্রহণ করেন।

সভায় লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান শাখাওয়াত হোসেন চৌধুরী রিয়াদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীনতা শব্দটি পেতাম না। তিনি আরও বলেন, আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রদান করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ‘আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০’ প্রণয়ন করেন এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা প্রতিষ্ঠা করে সরকারি আইনগত সহায়তা প্রদান কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দেন। কিন্তু ২০০১ সালে সরকার পরিবর্তনের পর এ আইনের বাস্তবায়ন কার্যক্রম স্থিমিত হয়ে যায়। ২০০৯ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় সরকার গঠন করলে আইনগত সহায়তা প্রদান কার্যক্রম সক্রিয়করণের জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়। ২০১৪ সালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হিসেবে জনাব আনিসুল হক এমপি দায়িত্ব গ্রহণের পরেই সরকারী আইনগত সহায়তা প্রদান কার্যক্রমকে আরও জনবান্ধব ও সম্প্রসারিত করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন । তাঁর দিক-নির্দেশনায় সুপ্রীম কোর্ট লিগ্যাল এইড অফিস, চৌকি আদালত বিশেষ কমিটি, শ্রম আদালত বিশেষ কমিটি, উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি গঠন ও সক্রিয়করণের কার্যক্রম গ্রহণ করা হয়।

এদিকে উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব এডভোকেট মামুন মিয়া বলেন, দেশের সব কটি জেলা আদালত, শ্রম আদালত, চৌকি আদালত এবং সুপ্রিম কোর্টে লিগ্যাল এইড সার্ভিস চালু রয়েছে। জেলা লিগ্যাল এইড অফিসগুলোকে এখন শুধু আইনি সহায়তা প্রদানের কেন্দ্র হিসেবেই সীমাবদ্ধ রাখা হয়নি, মামলা জট কমানোর লক্ষ্যে এ অফিসগুলোকে ‘এডিআর কর্ণার’ বা বিকল্প বিরোধ নিষ্পত্তির কেন্দ্রস্থল’ হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। পক্ষসমূহের সম্মতির ভিত্তিতে লিগ্যাল এইড অফিসে বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তি করা হয়ে থাকে। লিগ্যাল এইড কমিটির মাধ্যেমে সমাজের অসহায়, দুঃস্থ,দরিদ্র, নির্যাতিত মানুষেরা বিনামূল্যে আইনি সহায়তা পাবেন বলেও জানান মামুন মিয়া।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!