Logo
শিরোনাম
ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

বান্দরবানে সন্ত্রাসীদের হামলায় ২ সেনা সদস্য নিহত

বান্দরবান প্রতিনিধি:বান্দরবানের রুমায় সেনাবাহিনীর টহল টিমের ওপর কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) সন্ত্রাসীদের আইইডি বিস্ফোরণ ও অতর্কিত গুলিবর্ষণে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই কর্মকর্তা। খবরটি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

গত মঙ্গলবার (১৬ মে) সেনাবাহিনীর ওই কর্মকর্তা ও সৈনিকরা আক্রান্ত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন দুই সেনা সদস্য মারা যান।
আইএসপিআর জানায়, গতকাল বান্দরবান সুংসুংপাড়া সেনা ক্যাম্পের আওতাধীন জারুলছড়িপাড়া থেকে সন্ত্রাসীদের আস্তানার খবর পাওয়া যায়। এরপর ওই স্থানের উদ্দেশ্যে মেজর মনোয়ারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল যাত্রা করে।

দলটি জারুলছড়ি পাড়ার কাছে পাহাড়ের নিচের পানির ছড়ার কাছাকাছি পৌঁছালে দুপুর ২টার দিকে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) সন্ত্রাসীরা আতর্কিত ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) বিস্ফোরণ ঘটায় ও গুলিবর্ষণ করে।

ওই সময় দুই সেনা কর্মকর্তা ও দুই সৈনিক আহত হন। আহতদের হেলিকপ্টারের মাধ্যমে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তরিত করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন দুই সৈনিক মৃত্যুবরণ করেন। আহত দুই কর্মকর্তা বর্তমানে চিকিৎসা নিচ্ছেন।

আইএসপিআর জানায়, সাম্প্রতিক সময়ে কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার গহীন অরণ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অরাজক পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। সর্বশেষ হামলায় দুই সেনা প্রাণ হারালেন। তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!