Logo
শিরোনাম
ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বান্দরবানে আ: লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি:প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বান্দরবানে আ: লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

আজ ২২ মে সোমবার বিকালে বান্দরবান জেলা আওয়ামী লীগের আয়োজনে মুক্তমঞ্চ প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আঞ্চলিক পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাস । সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, ভারপ্রাপ্ত পৌর মেয়র সৌরভ দাস শেখর, সকল সিনিয়র নেতাকর্মী সহ আওয়ামী অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিবৃন্দ অনেকে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, একটি কুচক্রী মহল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম কে হিংসার্থক ভাবে দেখে ঈর্ষান্বিত হয়ে পরিকল্পনা মাফিক তাকে হত্যার জন্য হুমকি প্রদান করে যাচ্ছে। যা কোনভাবে মেনে নেওয়ার মতো নয়। যে বা যারা এই পরিকল্পনা করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সকল আপামর জনসাধারণ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা আরো বলেন, একমাত্র প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কারণেই বাংলাদেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের সম্পূর্ণ অসমাপ্ত কাজ তিনি পরিপূর্ণ করেছে যা অন্য কোন সরকারের আমলে হয়নি। তাই বাংলার মাটিতে যতদিন আওয়ামী লীগ বেঁচে থাকবে ততদিন এই কুচক্রী মহলের পরিকল্পনা সফল হতে দিবে না সকল আওয়ামী অঙ্গ সংগঠন। এজন্য সকল বক্তারা দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিটা এলাকায় এলাকায় বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ করার আহ্বান জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!