Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

লামায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

ইসমাইলুল করিম : লামা প্রতিনিধি:পার্বত্য জেলার বান্দরবানের লামায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। বিকল্প খাদ্য ফসল উৎপাদন ও বিপণনের সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও টেকসই-পুষ্টিকর ফসল চাষে তামাক চাষিদের উৎসাহিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘গ্রো ফুড, নট টোব্যাকো’।

বিশ্বের ন্যায় বাংলাদেশে দিবসটি উদযাপিত হতে যাচ্ছে ‘তামাক নয়, খাদ্য ফলান’ এই প্রতিপাদ্য নিয়ে।(৩১ মে) বুধবার সকাল ১১টায় দিবস পালন উপলক্ষে লামা উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা এবং র‌্যালি অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, মৌখিক ও সচেতনতামূলক কার্যক্রম দিয়ে দীর্ঘদিন তামাক নির্মূল করতে কাজ করা হয়েছে। আগামীতে তামাক চাষ নিরুসাহিত করতে প্রশাসনকে কঠোর হতে হবে। ১৯৯১ সাল থেকে লামায় স্বল্প পরিসরে তামাক চাষ শুরু হয়। অথচ ৩৩ বছরের ব্যবধানে এখন আবাদি ৮০ শতাংশ জমি তামাকের দখলে। তামাকের এই আগ্রাসন বন্ধ করা না গেলে এইসব দিবস পালন করে লামা উপজেলা তথা দেশকে তামাকমুক্ত করা যাবে না। এছাড়া সরকারের ভর্তুকিকৃত সার (ইউরিয়া, এমওপি ও টিএসপি) যাচ্ছে তামাকে। যার সুফল ভোগ করছে তামাক কোম্পানিরা।

অনুষ্ঠানে অতিথি ছিলেন, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তফা জাবেদ কায়সার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, মিলকী রাণী দাশ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুবাইরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ প্রমুখ। এছাড়া সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বাংলাদেশ বিশ্বের ৯ম বৃহত্তম তামাক ব্যবহারকারী দেশ। দেশের ৩৫ দশমিক ৩ শতাংশ প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠী তামাক ব্যবহার করেন। তামাক ব্যবহারজনিত রোগে বছরে ১ লাখ ৬১ হাজার মানুষ প্রাণ হারায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!