Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

কেশবপুর পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের ৭৫ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা।

কেশবপুর যশোর প্রতিনিধিঃযশোরের কেশবপুর পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের ৭৫ কোটি ২৪ লাখ ৯৭ হাজার ৯ শত ৩২ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ৭ জুন সকালে পৌর নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেনের পরিচালনায় পৌরসভার কম্মেলন কক্ষে সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। বাজেটে মোট আয় দেখানো হয়েছে ৭৫ কোটি ৬১ লাখ ৯৭ হাজার ৯ শত ৩২ টাকা, মোট ব্যায় দেখানো হয়েছে ৭৪ কোটি ৭৩ লাখ টাকা এবং উদ্বুত্ত তহবিল দেখানো হয়েছে ৮৮ লাখ ৯৭ হাজার ৯ শত ৩২ টাকা।

বাজেট সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী আলী হায়দার, সমাজ উন্নয়ন কর্মকর্তা বিএম মোফাজ্জেল হোসেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পৌর কাউন্সিলর শেখ আতিয়ার রহমান, মশিয়ার রহমান রহমান, শেখ এবাদত সিদ্দিক বিপুল, বি এম শহিদুজ্জামান শহিদ, আফজাল হোসেন বাবু, কামাল হোসেন খান, জি এম কবির হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর খাদিজা খাতুন, আছিয়া হালিম, আসমা খলিল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!