Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

ভুল বুঝতে পেরে সকল দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে সংবাদ সম্মেলন করেছে রামুর কচ্ছপিয়ার এক পরিবার

আমিনু্ল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃরামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের তুলাতুলির গ্রামের প্রবাসী ছৈয়দ হোসেন ধর্মীয় বিদ্ধেষ ছড়ানো

লাবিব,ও কেমির,পিতা প্রবাসি ছৈযদ হোসেন ক্ষমা চেয়ে সংবাদ সম্মেলন করেছে।
শনিবার ১৭ জুন বিকেল ৪টার সময় নাইক্ষ‍্যংছড়ি প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করা হয় ।
উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলেন,আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।আপনারা জানেন,বেশ কিছুদিন আমি ধরে আমি জীবন জীবিকার তাগিদে প্রবাসে অবস্থান করে আসছি।আমার অনুপস্থিতর সুবাদে আমার মেয়ে জান্নাতুল ফেরদৌস কেমি,ফারজানা আক্তার এবং ছেলে লাবিব উদ্দিন আদিল হয়তবা কোন মহলদ্বারা প্রভাবিত হয়ে আমাদের কিছু ধর্মীয় আচার -আচারনকে নিয়ে কটাক্ষ করা লিখা সামাজিক যোগাযোগ মাধ্যমে ২৪ মে তারিখে ছড়িয়ে পড়ে।যা নিঃসন্দেহে ক্ষমার অযোগ্য অপরাধ।আমি পিতা হয়ে তাদের এই ধরণের কর্মকাণ্ডের জন‍্য খুবই লজ্জিত।উপস্থীত প্রিয় সাংবাদিক গণ আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি।বর্তমানে আমার ছেলে মেয়েরা জেল হাজতে আছে।তারা তিনজনই বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে বতর্মানে অধ‍্যায়নরত আছে।আমি তাদের সাথে দেখা করেছি।তারা তাদের ভুল বুঝতে পেরেছে এবং তওবা করেছে।তারা ইসলামী শরীয়া অনুযায়ী জীবন যাপন করার অঙ্গীকার করেছে।আপনারা অবগত আছেন আমার সন্তানরা ইতিপৃর্বে কোনদিন কোনরুপ উশৃঙ্খল জীবন যাপন,রাষ্ট্র,বিরোধী,ধর্ম বিরোধী, সমাজ বিরোধী বা কোনরুপ সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলনা।পরিশেষে বলছি,আমার ছেলে -মেয়েদের ফেসবুকে লেখা যা আপনাদের মনে কষ্ট দিয়েছে তার জন‍্য আমার সন্তানদের পক্ষ হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আল্লাহ্ এবং দেশবাসির কাছে ক্ষমা প্রার্থনা করছি।এবং তারা মুক্ত হলে তাদের লেখাপড়া এবং স্বাভাবিক জীবন যাপন করার যে প্রত‍্যয় করেছে তাতে আপনাদের এবং দেশবাসির সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!