Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

লামায় আমন চাষের প্রণোদনার সার ও বীজ পেল ৮০০ জন কৃষক

ইসমাইলুল করিম :লামা প্রতিনিধি :লামায় আমন চাষের প্রণোদনার সার ও বীজ প্রদান উদ্ভোধন করছেন নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সহ অন্যরা। পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় আমন চাষের জন্য প্রণোদনা কর্মসূচীর আওতায় ৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়েছে

উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে ২০২২-২০২৩ অর্থবছরে রোপা আমন/২০২৩-২৪ মৌসুমে উফশী আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব প্রদানের উদ্যোগ নেয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। দেওয়া হয় প্রতিজন কৃষককে সর্বোচ্চ এক বিঘা জমিতে ধান চাষের জন্য ৫ কেজি উফশী বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।

এ উপলক্ষে স্থানীয় টাউন হলে আজ মঙ্গলবার দুপুরে উদ্ভোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন, ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা ও মিন্টু কুমার সেন, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া ও উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার অভিজিৎ বড়ুয়া সহ প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!