ইসমাইলুল করিম : লামা প্রতিনিধি:পার্বত্য জেলা বান্দরবানের লামায় বাংলাদেশ আওয়ামী লীগ, পৌর শাখার ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্দ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ,প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
(২৩জুন) শুক্রবার সকালে লামা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা, পৌর শাখার ও ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনে নেতাকর্মীরা।
লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি
বাথোয়াইচিং মার্মা সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র, মো.জহিরুল ইসলাম সঞ্চালনায় লামা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। উক্ত শোভাযাত্রা লামা উপজেলার গুরুত্বপূর্ণ প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, পার্বত্য জেলা পরিষদ সদস্য নারীনেত্রী ফাতেমা পারুল, আওয়ামীলীগ সহ-সভাপতি বিজয় আইচ,
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পার্বত্য মন্ত্রীর প্রতিনিধি প্রদীপ কান্তি দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, মিলকী রাণী দাশ সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন,আজ ঐতিহাসিক ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী,ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেওয়া দেশের প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দলটি এবার পা রাখছে ৭৪ বছরে।
১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে “পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ”প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটির যাত্রা শুরু হয়। পরে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটাতে এর নাম”আওয়ামী লীগ”করা হয়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি