Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

বান্দরবানে কিশোরী ধর্ষণের ঘটনায় রোহিঙ্গা যুবক আটক

বান্দরবান  প্রতিনিধি:বান্দরবানের ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় মোঃ শফিক (২৪) নামে এক রোহিঙ্গা যুবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।রবিবার (২৫ জুন ) রাতে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড উত্তর কাইচতলি এলাকায় এ ঘটনা ঘটে।আটককৃত মোঃ শফিক (২৪) ,সে কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তিনি তিন সন্তানের পিতা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, আত্মীয় হওয়ার সুবাদে গত ৫-৬ মাস আগে কাজের সন্ধানে তাদের বাড়িতে এসে আশ্রয় নেয় সেই যুবক। কয়েকমাস পর কিশোরীকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু যুবকের সম্পর্কে জানাজানি হলে প্রেমের অসম্মতি জানায় কিশোরী। সেই ক্ষোভে বাগানে নিয়ে গেলে গলায় ছুড়ি ঠেকিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরে স্থানীয়রা খবর পেয়ে যুবকে আটক করে পুলিশে কাছে তুলে দেন।

বান্দরবান সদর থানা এস আই আমিনুর রহমান বলেন, স্থানীয়দের অভিযোগে ঘটনাস্থল থেকে রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!