আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে “নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্যে কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ২৪ থেকে ৩০ জুলাই সপ্তাহব্যাপী আয়োজিত জাতীয় মৎস সপ্তাহ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুলাই রবিবার উপজেলা কৃষি কর্মকর্তার হলরুমে আলোচনা সভা ও শ্রেষ্ঠ ৩ জন মৎস্য চাষিকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মার সভাপতিত্বে ক্ষেত্র সহকারী মোঃ আবদুল্লাহর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শামসুদ্দিন মুহাম্মদ রেজা,কৃষি কর্মকর্তা এনামুল হক, মৎস্য কর্মকর্তা মোঃ মাকসুদ আহমেদ, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, যুগ্ম আহবায়ক আমিনুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এর আগে উপজেলার ৩ জন সফল মৎস চাষীকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট
প্রদান করেন।
এ সময় বক্তারা বলেন, আমরা মাছে ভাতে বাঙালি। মাছ আমাদের আমিষের প্রধান উৎস। এটা অন্য খাবারের তুলনায় সহজলভ্য। তাই দেশের সবাই কমবেশি খেতে পারেন। আমাদের মৎস্য খাতকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি