Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

বান্দরবানে আষাঢ়ী পূর্ণিমা পালন

বান্দরবান প্রতিনিধি:বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহা মানব গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ এই ত্রি-স্মৃতি বিজরিত আষাঢ়ী পূর্ণিমা পালন করছে বান্দরবানের বৌদ্ধ সম্প্রদায়।

আজ মঙ্গলবার (০১ আগস্ট) সকালে শত শত ভক্তের পদচারণায় মুখরিত বান্দরবানের বিহারগুলো। বিহারে বিহারে সমবেত প্রার্থনায় মিলিত হয়েছেন ভক্তরা।

বান্দরবানের খ্যং ওয়া ক্যয়ং রাজগুরু মহা বৌদ্ধ বিহার, সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার, বালাঘাটা বৌদ্ধ বিহার, উজানীপাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহার, কালাঘাটা গৌতম বিহারসহ বিভিন্ন বৌদ্ধ বিহারে সকাল থেকে চলছে প্রার্থনা, চীবরদান, গুরু ভক্তি, ছোয়াইং প্রদান (ভান্তেদের খাবার দান) প্রদীপ প্রজ্জলন, বোধিবৃক্ষমূলে চন্দন জল সিঞ্চন, বুদ্ধ মুর্তি স্মান সহ নানান ধর্মীয় অনুষ্ঠান।

বৌদ্ধ ধর্মাবলম্বীরা জানান, আষাঢ়ী পুর্ণিমা উপলক্ষে তিনমাস বর্ষাবাস পালন করবে বৌদ্ধ ধর্মালম্বীরা। এসময় সংযম পালনের মধ্য দিয়ে ন্যায়, সৎ পথে চলা, বুদ্ধের জীবনানুসরন ও পরোপকারে তিনমাস অতিক্রম করবে প্রতিটি বৌদ্ধ ধর্মালম্বী পরিবার।এসময় শীল ও ধর্মীয় দেশনা প্রদান করেন উজানীপাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ড. সুবন্নলংকারা মহাথের, খ্যং ওয়া ক্যয়ং রাজগুরু মহা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উঃ কেতু মহাথের, আবাসিক ভিক্ষু ভদন্ত উঃ নাইন্দাসারা ভিক্ষু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!