Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

লামায় ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ও র‍্যালী অনুষ্ঠিত

ইসমাইলুল করিম:লামা প্রতিনিধি:সারাদেশে ডেঙ্গু বর্তমান সময়ে প্রকট আকার ধারণ করেছে প্রতিদিন মৃত্যুর মিছিল দীর্ঘায়িত হচ্ছে। দেশের হাসপাতালগুলোতে রোগীদের জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। শহরের সীমানা পেরিয়ে গ্রামীণ জনপদেও ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গু বিষয়ে এখনো সাধারণ মানুষের অনেক অজ্ঞতা রয়েছে। এরই ধারাবাহিকতায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় ১২ আনসার ব্যাটালিয়নের উদ্যোগে (০৩ আগস্ট) বৃহস্পতিবার দুপুর ১২টায় এক সচেতনতামূলক র‍্যালী ও স্থানীয় পাহাড়ি বাঙ্গালী জনগণের মাঝে লিপলেট বিতরণ করা হয়েছে।

উক্ত প্রচারণায় উপস্থিত ছিলেন ১২ আনসার ব্যাটালিয়নের পরিচালক মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী, সহকারী পরিচালক আল-আমীন ও কোম্পানী কমান্ডার মো. মনিরুল ইসলাম, কোম্পানী কমান্ডার মুহাম্মদ রকিবুল হাসান এবং ব্যাটালিয়নের অন্যান্য সদস্যবৃন্দ সহ প্রমূখ ।

১২ আনসার ব্যাটালিয়ন পরিচালক মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী বলেন, দেশের যে কোন বিষয়ে ও দুর্যোগে এগিয়ে আসে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আমাদের এই ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!