Logo
শিরোনাম
বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাঙামাটিতে জেলা ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

রাঙামাটি প্রতিনিধি:জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে রাঙামাটিতে আজ এক শোক সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২৩ আগষ্ট) বিকেল ০৪টায় রাঙামাটি জেলা ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত শোক সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা।

রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক মহিলা সাংসদ ফিরোজা বেগম চিনু, সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো: শাওয়াল উদ্দিন, জেলা শিক্ষা ও মানবকল্যাণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সাইদুল, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো: শামসুল আলম, জেলা মহিলা লীগের সভাপতি রোকেয়া আকতার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: শাজাহান, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়–য়া, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, পৌর ছাত্রলীগের সভাপতি এইচএম আলাউদ্দিন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: নজরুল ইসলাম, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কলেজ ছাত্রলীগ প্রতিনিধ দীপংকর দে প্রমুখ।

শোক সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শোক সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!