Logo
শিরোনাম
বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুপ্রিম কোর্টের নতুন আইনজীবী হলেন লামা কৃতি সন্তান অ্যাডভোকেট জয়নাল আবেদীন (সম্রাট)

ইসমাইলুল করিম: লামা  প্রতিনিধি :বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনপেশা পরিচালনার জন্য বার কাউন্সিলের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। পার্বত্য জেলা বান্দরবানের লামায় পৌরসভা ২নং ওয়ার্ড বাজার পাড়া কৃতি সন্তান তরুণ আইনজীবী জয়নাল আবেদীন (সম্রাট)। এখন তিনি হাইকোর্ট বিভাগে সকল মামলা কার্যক্রম পরিচালনা করতে পারবেন। (২৩ আগষ্ট) বুধবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ভাবে বার কাউন্সিল থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।

জয়নাল আবেদীন (সম্রাট) লামা পৌরসভা এলাকার ফরেস্টার আব্দুর শরিদ একমাত্র ছেলে সন্তান। তিনি বিভিন্ন জেলার ফরেস্টার চাকরি দায়িত্ব ছিলেন।

২০০৬ সালে লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে দাখিল, ২০০৮ সালে চট্টগ্রাম বায়তুশ শরিফ মাদ্রাসা থেকে আলিম এবং ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে ২০১২ সালে এলএল.বি (অনার্স) ২০১৩ সালে মাস্টার্স অফ লস সম্পন্ন করেন। ২০১৪ সালে কৃতিত্বের সাথে বার কাউন্সিলে অ্যাডভোকেট শিপ প্রাপ্ত হয়ে চট্টগ্রাম ও ঢাকা জজ কোর্টে আইনজীবী হিসেবে পেশায় নিযুক্ত হন। তরুণ এই আইনজীবী পেশায় যোগদানের পর থেকে সততা,
নিষ্টা,আন্তরিকতা ও কর্মের মাধ্যমে স্বল্প সময়ের ভেতরে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবীদের হৃদয়ের মনিকোঠায় স্থান করে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে ২০১৯ সালে নির্বাহী সদস্য হিসাবের নির্বাচিত হন। পরবর্তীতে নিজ এলাকা লামা চৌকি বারে ২০২২ লামা আইনজীবী সমিতির নির্বাচনে সর্বোচ্চ ভোটে অর্থ সম্পাদক নির্বাচিত হন।

সর্বশেষ বুধবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনপেশা পরিচালনার জন্য বার কাউন্সিলের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আইনজীবী হন।

অ্যাডভোকেট জয়নাল আবেদীন (সম্রাট) বার কাউন্সিলের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক প্রতিক্রিয়া জানিয়ে বলেন, আইন পেশায় নিযুক্ত হওয়ায় পর থেকে এদেশের অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে নি:স্বার্থ ভাবে কাজ করে যাচ্ছি। ন্যায়বিচার প্রতিষ্ঠায় এবং অসহায় মানুষের কল্যাণে যেন আরো বড় পরিসরে কাজ করে যেতে পারি তার জন্য উপজেলাও জেলাবাসীসহ সকলের নিকট দোয়া কামনা করছি সোশাল মিডিয়া যারা অভিনন্দন জানিয়েছে তাদের প্রতি চিরকৃতজ্ঞ ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!