Logo
শিরোনাম
বিদ্রোহী কবি ঈদগাঁওর আরিফের সংগ্রামী জীবন….. বান্দরবানে আগুনে পুড়ল ৭ বসতঘর ও দোকান গ্রামে নারী দর্জিরাও থেমে নেই…. ঈদগাঁওতে ঈদ মৌসুমে ব্যস্ত দর্জিপাড়ার দর্জিরা পার্বত্য চট্টগ্রামে শাসনবিধি ১৯০০ বাতিলসহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি বম জনগোষ্ঠীর সঙ্গে  সাক্ষাৎ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক  মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মহিলা আটক আব্দুল জলিল কোম্পানি ও টি এস গাড়ি মালিক ফাইতং অটোবাইক টমটম মালিক সমিতি উদ্যোগে রাস্তা সংস্কার জালনোট আতংক কাটছেনা….. জমে উঠেছে ঈদগাঁওয়ের ঈদ বাজার,নারী-পুরুষ ক্রেতাদের ভীড় বিলাইছড়িতে উপজেলা, গোডাউন, হাসপাতাল এলাকার শিমুল গাছগুলো সৌন্দর্য ছড়াচ্ছে: যেন পাখিদের আড্ডাস্থান বিলাইছড়িতে উপজেলা, গোডাউন, হাসপাতাল এলাকার শিমুল গাছগুলো সৌন্দর্য ছড়াচ্ছে: যেন পাখিদের আড্ডাস্থান

লামায় জমকালো আয়োজনে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী অনুষ্ঠিত

ইসমাইলুল করিম লামা প্রতিনিধি:পার্বত্য জেলার বান্দরবানের লামায় যথাযথ মর্যাদায় ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠিত হয়েছে। দিনটি পালনে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে (৬ সেপ্টেম্বর) বুধবার পৌর শহরে মহাশোভাযাত্রার আয়োজন করা হয়। লামা কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গন থেকে মহাশোভাযাত্রা বের হয়।

বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি উৎসবমূখর পরিবেশে শহরের বাজার এলাকা, ছোট নুনারবিল, বড় নুনারবিল, মধুঝিরি সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, ভাইস চেয়ারম্যান মিলকী রাণী দাশ, লামা হরি মন্দির কমিটির সভাপতি প্রশান্ত ভট্টাচার্য, লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ শামীম শেখ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিজয় কান্তি আইচ, সাংগঠনিক সম্পাদক ও হরি মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি দাশ, পূজা উদযাপন পরিষদের নেতাসহ নানা শ্রেণি পেশার মানুষ সহ প্রমূখ উপস্থিত ছিলেন।

এছাড়াও দিনটি পালনে পূজা, অঞ্জলী প্রদান, প্রার্থনা, আলোচনা সভাসহ নানা আয়োজন করা হয়। মহাশোভাযাত্রায় আশপাশের কয়েকটি ইউনিয়ন ও মন্দিরের ভক্ত পূজারিরা র‍্যালীর মাধ্যমে অংশ নেয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!