Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

নাইক্ষ্যংছড়িতে শফিউল্লাহর নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

নাইক্ষংছড়ি প্রতিনিধি

নাইক্ষংছড়ি:
নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক মো.শফিউল্লাহর আনারস প্রতীকের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

রবিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ০২ নম্বর ওয়ার্ডস্থ বিছামারা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সংলগ্ন আনারস প্রতীকের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ হয়। স্থানীয়দের অভিযোগ অপর চেয়ারম্যান প্রার্থী মোটরসাইকেল প্রতীকের তোফাইল আহমদের কর্মী সমর্থকেরা ওই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।

অগ্নিসংযোগের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা পরিষদ নির্বাচনের সহকারি রিটার্নিং ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া এবং থানার ওসি আব্দুল মান্নানসহ আইনশূঙ্খলা বাহিনীর সদস্যরা।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া জানান- এ ঘটনা সুষ্ঠু তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!