এম আবু হেনা সাগর,ঈদগাঁও
কক্সবাজারে নবসৃষ্ট ঈদগাঁও উপজেলা পরিষদ নিবার্চনে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হলেন উপ জেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব।
২১ মে বহুল প্রত্যাশিত উপজেলা পরিষদের এই নির্বাচনে ৩৬টি কেন্দ্রের ফলাফলে টেলিফোন প্রতীকে প্রার্থী আবু তালেব চেয়ারম্যান নির্বাচিত হলেন।
রিটার্নিং অফিসার বিভীষণ কান্তি দাশ স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফল সূত্রে জানা যায়, আবু তালেব ১৬ হাজার ৬ শত ৭২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতি দ্বন্দ্বী ছিলেন প্রবাসী সামশুল আলম। তিনি পান ১২ হাজার ৬শত ৩৮ ভোট।
ঈদগাঁও উপজেলা পরিষদ নিবার্চনে ৩৬ কেন্দ্রে ৮৮ হাজার ৭৬০ জন ভোটার রয়েছেন। পুরুষ ভোটার ৪৮ হাজার ২৪৮ জন, মহিলা ভোটার ৪০ হাজার ৫১২ জন।
এই উপজেলা নির্বাচনে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষন কান্তি দাশ রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা
সুবল চাকমা সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, দীর্ঘ ৪০টি বছর ধরে ঈদগাঁও জনপদে রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। দীর্ঘকাল পর নেতা থেকে জনপ্রতিনিধি হলেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি