Logo
শিরোনাম
ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ

শ্রমিকবাহী পিকআপ উল্টে নিহত ১ আহত ৭

মো.ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :

পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বদরটিলা নামক স্থানে পিকআপ দুর্ঘটনায় মোঃ জাহাঙ্গীর (২৯) নামে একজন শ্রমিক নিহত হয়েছে। এই ঘটনায় আরো ৭ জন শ্রমিক গুরুত্ব আহত হয়েছে। আহতদের সাথে সাথে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। বুধবার ২২ মে সকাল ৭টা ১৫ মিনিটে বদরটিলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ও আহত শ্রমিকরা চকরিয়া হারবাং লালব্রিজ এলাকার বাসিন্দা। তৎক্ষনাৎ তাদের পরিচয় পাওয়া যায়নি।

শ্রমিক মাঝি বদি আলম বলেন, লামার গজালিয়া ইউনিয়নের গাইন্ধ্যা পাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ঢালায় কাজে যাচ্ছিলেন তারা। গাড়িতে ১৫ জন শ্রমিক ছিল। বদরটিলা এলাকায় উঁচু পাহাড় উঠার পথে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় গাড়ির চাপা পড়ে মোঃ জাহাঙ্গীর (২৯) নামে একজন নিহত হয়। আরো ৭ জন শ্রমিক আহত হয়েছে। আহতদের অন্য গাড়িতে করে চিকিৎসার জন্য চকরিয়া হাসপাতালে নেয়া হচ্ছে। তৎক্ষনাৎ আহত নিতদের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে একজন বলেন, পিকআপটি রাস্তার উপরে পড়ে থাকায় যোগাযোগ সমস্যা রয়েছে। স্থানীয় লোকজনের সহায়তায় নিহত আহতদের উদ্ধার করা হয়। দুর্ঘটনায় ১ জন নিহত ও কয়েকজন আহতের বিষয়টি নিশ্চিত করে ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মফিজুদ্দিন আহমেদ বলেন, শুনামাত্র সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, ফাইতং থেকে গাজালিয়ায় ট্রাকে করে কাজে যাওয়ার সময় ট্রাক উল্টে এক শ্রমিক নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে অন্যান্য আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!