Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

বান্দরবানে শিক্ষা জীবনমান ও পরিবেশ রক্ষাকে গুরুত্ব দেয়া হবে : পার্বত্য উপদেষ্টা

মো.ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদন :

পার্বত্য জেলা বান্দরবানে শিক্ষা, জীবনমান উন্নয়ন ও পরিবেশ রক্ষাকে গুরুত্ব দেয়া হবে বলে উল্লেখ করেছেন অন্তবর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সোমবার (২৬ আগষ্ট) বেলা দেড়টায় বান্দরবান সার্কিট হাউজে সাংবাদিকদের একথা বলেন।প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগনের চাহিদাকে সর্বাধিক গুরুত্ব দেয়া হবে। তবে সমতলে শিক্ষা ব্যবস্থার যে পরিমান উন্নতি হয়েছে সে অনুপাতে পিছিয়ে রয়েছে অত্র অঞ্চলের শিক্ষা ব্যবস্থা। এতে প্রতিযোগিতায় টিকতে পারছে না শিক্ষার্থীরা। জীবনমানের উন্নতি সাধন হলে নিজেদের সন্তানদের লেখাপড়ার মানও উন্নত করতে পারবেন অভিবাবকরা। এছাড়া দেশে প্রাপ্ত অক্সিজেনের ৪৪ শতাংশ এই অঞ্চল থেকে পাওয়া যেত। বর্তমানে সেরুপ অক্সিজেন পাওয়া যাচ্ছে না। ফলে এই বিষয় গুলোকে গুরুত্ব দেয়ার পাশাপাশি কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট ইস্যু নিয়ে সিদ্ধান্ত যদি দিতেই হয়, তবে বন্ধিদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনা করা হবে বলে জানান তিনি। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন,পুলিশ সুপার সৈকত শাহীন, ডিজিএফআই কর্নেল, আসাদুল্লাহ জামশেদ বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ারুল হক’সহ জেলার সরকারি বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মীগণ সহ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!