Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

দীর্ঘদিন ধরে ঈদগড়-ঈদগাঁও সড়কের পরিত্যক্ত ব্রীজটি চলাচল উপযোগীর দাবী

এম আবু হেনা সাগর, ঈদগাঁও

পাহাড়ি জনপদের ঈদগড়-ঈদগাঁও সড়কের একটি ব্রীজ দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। পরিত্যক্ত অবস্থায় থাকা এ ব্রীজটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সড়কে চলাচলরত যাত্রীসহ চালকরা।

সূত্র মতে, বিগত বছর ২৩ সালের শুরুর দিকেই ঈদগড়-ঈদগাঁও সড়কের পশ্চিম পাড়া রেনুর ছড়া খালের উপর নির্মিত হলো স্থানীয় সরকার মন্ত্রণালয় অধীনে দীর্ঘমেয়াদী পরিকল্পনার এক ব্রীজ। কিন্তু এক বছর পার হলেও এখনো ব্রীজ টির সুফল ভোগ করতে পারেননি জনসাধারণ। যা নিয়ে সর্বস্তরের জনতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চরম অসন্তোষ প্রকাশ করেন।

স্থানীয় এক জনপ্রতিনিধি জানান, ব্রীজটি চলাচলের উপযোগী করতে ইতিপূর্বে কিছু সমস্যা থাকলেও তা নিরসন হয়। কিন্তু বর্তমানে ব্রীজের সামনের একাংশে কিছু বৈদ্যুতিক খুঁটিসহ ছোট খাটো সমস্যা বিদ্যমান থেকে যাওয়ায় চলাচলের উপযোগী হয়নি।

দেখা যায়, বর্তমানে যে ব্রিজ দিয়ে যানবাহন চলা চল করছে তা দীর্ঘ বছরের পুরাতন ব্রীজ। যেটি এখনো একপর্যায়ে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া ব্রীজটি দিয়ে একের অধিক গাড়ি চলা চলের ক্ষেত্রে অসুবিধা রয়েছে।

সচেতন মহলের মতে, সড়কে যতই দ্রুত সম্ভব নতুন নির্মাণাধীন ব্রীজটি চলাচলের উপযোগী করণের দাবী সংশ্লিষ্টদের কাছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!