আরশাদুল ইসলাম কেশবপুর যশোরঃ
যশোরের কেশবপুর উপজেলার সাহরদাঁড়ীতে স্কুল এবংআলিয়া মাদরাসার প্রধানগন অনউপস্হিত।
সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক শ্যামল কুমার চৌধুরী ও সাগরদাঁড়ী আলিম মাদ্রাসা অধ্যক্ষ মোঃ নাছির উদ্দীন দীর্ঘদিন প্রতিষ্ঠানে ছুটি ছাড়াই অনুপস্থিত থেকে তাদের বেতন ভাতা উত্তোলন করছেন। তাদের বিরুদ্ধে নিয়োগ বানিজ্য এবং ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ থাকায় তাঁরা আত্নগোপনে আছেন বলে অনেকেই জানান ।
কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক শ্যামল কুমার চৌধুরী ও সাগরদাঁড়ী আলিম মাদ্রাসা অধ্যক্ষ মোঃ নাছির উদ্দীন দীর্ঘদিন যাবত তাদের শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিতির তথ্য জানতে গত রোববার সকালে সরেজমিন পরিদর্শন কালে দেখাগেছে সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক শ্যামল কুমার চৌধুরী বিদ্যালয়ে নেই। এসময়ে তাঁর অফিস কক্ষটি খোলা থাকলেও তাঁর ব্যাক্তিগত চেয়ারটি ছিলো ফাঁকা। এসময়ে প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক শ্যামল কুমার দত্তের সাথে আলাপ কালে তিনি বলেন গত ৫ আগষ্ট বৈসাম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পরেই প্রধান শিক্ষক শ্যামল কুমার চৌধুরীকে বিদ্যালয়ে দেখা যায়নি। তাঁর সহকারীরা বলেন তাঁর কোনো ছুটির আবেদন পত্র আমরা পায়নি এবং সেই থেকে তাকে আর বিদ্যালয়ে দেখা যায়নি তিনি অনুপস্থিত আছেন।
এদিকে একই ভাবে সাগরদাঁড়ী আলিম মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোঃ নাছির উদ্দীনকে সেই থেকে তাঁর মাদ্রাসায় তিনি অনুপস্থিত রয়েছেন। আন্দোলন কারীদের ভয়ে তাঁরা প্রতিষ্ঠা আসেন না । তাঁর সহকারীরা বলেন গত ৫ আগষ্টের পরে মাদ্রাসার অধ্যক্ষকে আর মাদ্রাসায় আসতে দেখা যায়নি।
সাগরদাঁড়ীর দুই প্রতিষ্ঠানের দুই প্রধানকে গত ৫ই আগষ্টের পর থেকেই প্রতিষ্ঠানে খুঁজে পাওয়া যাচ্ছে না! সাগরদাঁড়ী আলিম মাদ্রাসা অধ্যক্ষ মোঃ নাছির উদ্দীন এবং সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক শ্যামল চৌধুরী এই দুই শিক্ষকের বিরুদ্ধে নানান অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য অভিযোগ রয়েছে বলে তাদের সহকারীরা জানান। তবে ইতিমধ্যে দুই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান তাদের বেতন ভাতা উত্তোলন করছেন বলে তাঁরা জানিয়েছেন। তাঁরা কোনো ছুটির আবেদন পত্র জামা না দিয়ে তাঁরা দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন।
এবিষয়ে দুই প্রধানের বক্তব্য নিতে তাদের মোবাইল ফোন নম্বর বন্ধ থাকার কারণে যোগাযোগ করে পাওয়া যায়নি বলে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে সাগরদাঁড়ী আলিম মাদ্রাসা অধ্যক্ষ মোঃ নাছির উদ্দীনকে ইতিমধ্যে কেশবপর বাজারে বিভিন্ন সময়ে ঘুরে বেড়াতে দেখেছেন বলে বলে অনেকে জানিয়েন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি