স্টাফ রিপোর্টার,ঈদগাঁও
ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশীদুল জন্নাতের পদত্যাগের দাবিতে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছেন একটি কুচক্রী ও স্বার্থান্বেষী মহল। এই যড়যন্তের বিক্ষোভ মিছিল করেন সাধারণ ছাত্রছাত্রীরা।
শিক্ষকরা জানান, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষিকা খুরশীদুল জন্নাত অত্যন্ত সুনাম ও সফলতার সাথে দীর্ঘদিন যাবৎ এই প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি ১৯৯৭ সালে প্রতিষ্ঠানে প্রথম যোগদান করেন। পরবর্তীতে ২০০৭ সালে সহকারী প্রধান শিক্ষক ও ২০১০ সালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরবর্তীতে ২০১৬ সালে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।
২০১৬ সালে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর থেকেই তিনি অত্যন্ত সফলতার সঙ্গে এই শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন এবং প্রতিষ্ঠানের প্রভূত উন্নয়ন সাধন করেছেন। যা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, অভিভাবকসহ অত্র এলাকাবাসী এক বাক্যে স্বীকার করেন।
তারা দাবি করেন, হিংসাত্মক মনোভাব নিয়ে এবং অবৈধভাবে প্রতিষ্ঠানের পরিচালনার কর্তৃত্ব কুক্ষিগত করার উদ্দেশ্যে একটি কুচক্রীমহল প্রধান শিক্ষিকা’র বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তাকে সরিয়ে দিতে চায় এবং নিজেরা সেখানে আধিপত্য বিস্তার করার অপচেষ্টা় চালিয়ে যাচ্ছে।
তারা প্রধান শিক্ষিকার, বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ অন্যান্য দুর্নীতির মিথ্যা অভিযোগ এনে গুটি কয়ক প্রাক্তন ও বহিরাগত ছাত্রদের নিয়ে একটি মানব বন্ধনের আয়োজন করে সম্মান ক্ষুন্ন করার কারণে তীব্র নিন্দা জানান। বিভিন্ন মিডিয়াকে ব্যবহার করে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করার মাধ্যমে তাদের ষড়যন্ত্র সফল করার চেষ্টা করছে। বিভিন্ন ভূয়া ফেইসবুক আইডি থেকে জঘন্য মিথ্যাচারও বানোয়াট অভিযোগ প্রচার করছে।
কজন শিক্ষক জানান, বিদায়ী সহকারি প্রধান শিক্ষকের প্ররোচণায় বিদ্যালয়ের শিক্ষার মান ক্ষুন্ন করার এবং ফলাফল বিপর্যয়ের জন্য কতিপয় প্রাক্তন শিক্ষার্থীদের উস্কে দেয়া হয়েছে।
কজন বর্তমান ছাত্রছাত্রীরা জানান, আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল, জান্নাত প্রধান শিক্ষকের দায়িত্ব নেওয়ার পর শিক্ষার মান উন্নয়ন এবং বিনা মূল্যে পড়ার সুযোগ সুবিধা পেয়েছেন অনেক ছাত্র ছাত্রী। প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ তুলে মানববন্ধন করছে তারা কি ছাত্র? এই মানব বন্ধনে বিদ্যালয়ের কোন ছাত্র ছাত্রী অংশ গ্রহন করেনি। ৩ জন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ৫ জন বহিরাগত ছেলে ভাড়া করে একটি ব্যানার নিয়ে ম্যাডামের ছবি দিয়ে মানব বন্ধন করেছে। এইটা হাস্যকর ছাড়া কিছু নয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রাক্তন ছাত্ররা জানান, স্কুলে উন্নয়ন হয়েছে শিক্ষার মান ভালো হয়েছে এইটা সহ্য হচ্ছেনা তাদের । বিভিন্ন ষড়যন্ত্র করে স্কুলের ক্ষতি করার চেষ্টা করছে আসছে। আমরা তা হতে দিবোনা। প্রয়োজনে প্রাপ্তন ছাত্র-ছাত্রী ও বর্তমান ছাত্র-ছাত্রীদের নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করবো।
শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, বর্তমান প্রধান শিক্ষিকা স্কুলের যে উন্নয়নমূলক কাজ করছে তা ভোলার মত নয়। তার বিরুদ্ধে অভিযোগ আনা মোটেও কাম্য নয়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি