Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

লামা উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সালাহউদ্দিন ভুঁইয়া নাহিদ

বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের লামায় উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বুধবার (৩০অক্টোবর) সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মো. কামরুল হাসান চৌধুরীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।এ সময় লামা উপজেলা কৃষি অফিসার আশরাফুজ্জামান, প্রানী সম্পদ অফিসার ডা. শাহরিয়া। মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল মারুফ, লামা স্বাস্থ্য কমপ্লেক্স এর (আর.এমও) ডা. মোহাম্মদ ফরহাদ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আনসার ভিডিপ কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ প্রমূখ। সভার শুরুতে সদ্য সমাপ্ত শারদীয় দুর্গাপূজা ও বৌদ্ধ ধর্মালম্বীদের প্রবারণা পূর্নিমা সুন্দর ও সফলভাবে সম্পন্ন হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং উপজেলায় অবৈধ বালু উত্তোলন, ইটভাটা বন্ধ,পাহাড় কাটা রোদে উপজেলা প্রশাসনের চলমান অভিযান অব্যাহত রাখার কথা জানান উপজেলার পরিবেশ সুন্দর ও সুস্থ রাখার জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক, চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনামুলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!