Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

বিলাইছড়িতে ইয়ুথদের সচেতনতা বৃদ্ধিমূলক ক্যাম্পেইন ও উঠান বৈঠক পরিদর্শন করলেন কোরিন আলেকজান্দ্রা থেবোজ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি- রাঙ্গামাটির বিলাইছড়িতে আশিকার “আস্থা” প্রকল্পের উপজেলায় পর্যায়ে ইয়ুথগ্রুপে’র সচেতনতা বৃদ্ধিমূলক ক্যাম্পেইন ও উঠান বৈঠক পরিদর্শন করলেন ডেপুটি হেড এম্বেসি কো- অপারেশন সুইজারল্যান্ড – বাংলাদেশ দুতাবাসের কোরিন আলেকজান্দ্রা থেবোজ। ধূপ্যাচরে ক্যাম্পেইন ও কেরনছড়িতে নারী দলের সঙ্গে উঠান বেঠকে অংশগ্রহণ করেন এবং তাদের সুবিধা-অসুবিধার কথা জানেন।

বুধবার (২২ জানুয়ারি ) সকাল ১০ :০০ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট -এর বাস্তবায়নে, বিলাইছড়ি ইয়ুথগ্রুপে’র আয়োজনে – ধূপ্যাচর গ্রামে ক্যাম্পেইন ও সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিভিক প্লাটফর্মের জেলা সদস্য সাংবাদিক সুজন কুমার তঞ্চঙ্গ্যা’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে -এ গ্রুপে উপস্থিত ছিলেন রুপান্তর এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, এসইউএস নির্বাহী পরিচালক শোপাউন কুমার পল,ডেমোক্রেসিওয়াচ নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ কিরন,আশিকার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, রুপান্তর এর মনিটরিং এন্ড নলেজ ম্যানেজম্যান কো- অর্ডিনেটর মোস্তাফিজুর রহমান (রাসেল)এবং ম্যাজিস্ট্রেট রুবাইয়া।

বি গ্রুপে উপস্থিত ছিলেন গভর্ন্যান্স এন্ড হিউম্যান রাইটস্ এর প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন লুবনা, ডেমোক্রেসিওয়াচ নির্বাহী পরিচালক সানজিদা লিপি, টি ইউএস নির্বাহী পরিচালক রিপন চাকমা, গ্রাউস সংস্থা’র উন্নয়ন উপদেষ্টা অংচানো মার্মা,আস্থা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী রাবেয়া বসরী। শুরুতেই সাংবাদিক হিমেল চাকমা চীনে নারী পাচার নিয়ে বিস্তারিত তুলে ধরেন এবং সকলকে সচেতন ও পাচার রোধে একযুগে কাজ করার আহবান জানান। এবং সভা সঞ্চালনা করেন ইয়ুথগ্রুপের আহ্বায়ক থুইপ্রু মার্মা।

সরকার লক্ষ্যমাত্রা অর্জন এবং যুব সমাজকে এগিয়ে নেওয়ার জন্য নানামুখি কাজ করে যাচ্ছে।তাই ধারাবাহিকতায় বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোও যুবদের ক্ষমতায়ন,কর্মমুখী শিক্ষা ও কর্মদক্ষতা নিয়ে কাজ করছে। তারই প্রতিফলন দেখাছে পার্বত্য অঞ্চলে আস্থা প্রকল্প। উল্লেখ্য,বিগত ১৮ ফেব্রুয়ারি ২০২৪ জেলা পর্যায়ে আস্থা প্রকল্পের একটি নাগরিক প্লাটফর্ম গঠন করা হলে ৩ মাস পরপর উপজেলা পর্যায়ে যুবাদের নিয়ে সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়।প্রসঙ্গত:- সুইস এম্বেসি বাংলাদেশ -এর অর্থায়নে আস্থা প্রকল্পটি বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট – এর রাঙ্গামাটি জেলার ১০ টি উপজেলা বাস্তবায় করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!