Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় ও পিটিএ কমিটি কর্তৃক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি- রাঙ্গামাটির বিলাইছড়িতে শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে PTA ( পিটিএ) কমিটির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১০:০০ টায় বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে স্কুল হলরুমে এই অভিভাবক সমাবেশ ও সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, বিলাইছড়ি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক অমৃত চাকমা, পিটিএ কমিটির সদস্য সাথোয়াই মার্মা, অংশে প্রু মার্মা ( বেলাল), সাধনা চাকমা, অতীশ দীপঙ্কর চাকমা, শিক্ষক জসীম উদ্দীন তালুকদার, প্রণব কুমার নাথ,রনবীর চাকমা, মেম্বার বাবুলাল তঞ্চঙ্গ্যা,ওমর ফারুকসহ শত শত অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা বলেন, হাইস্কুলে এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট ও শিক্ষার মান উন্নয়নে পিটিএ কমিটি, শিক্ষক, এলাকার স্থানীয় ও পুলিশ প্রশাসন নিয়ে বাজার, ধূপ্যাচর, দীঘলছড়ি এবং এলাকা ভেদে কয়েকটি কমিটি গঠন করা। সন্ধ্যা ৭:০০ টার পরে কোনো এসএসসি পরীক্ষার্থী ছাড়াও অন্যান্য শিক্ষার্থীরা লেখা পড়া না করে, অ-কারনে বাইরে ঘুরাফিরা করলে বিহিত ব্যবস্থা গ্রহণ করা। ১ দিন স্কুলে না আসলে কারণ দশানো ও ফাইন্ডিং করা। এবং অভিভাবকদেরও তাদের ছেলে মেয়েদের লেখাপড়ায় মনোযোগী করা জন্য নেশা ও মোবাইল আসক্ত থেকে দূরে রাখা জন্য অনুরোধ জানানো । শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হওয়া ছাড়াও শিক্ষকরা ঠিকমতো পাঠদান করছে কিনা সেবিষয়েও খেয়াল রাখা। এছাড়াও বছরে কমপক্ষে ১ বার হলেও শিক্ষা সফরে যাওয়া। স্কুলের শান্তি – শৃঙ্খলা বাজায় রাখা এবং শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতা আয়োজন করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!