Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:

পার্বত্য জেলার বান্দরবানের লামায় ক্ষুদ্র নৃ- গোষ্ঠী ও লামা আলীয়া এতিম খানার শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি করতে শিক্ষা সামগ্রী, বাইসাইকেল ও জীবনমান উন্নয়নে নারীদের স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন বিতরণ করেছে এপেক্স ক্লাব অব বান্দরবান ও এপেক্স ক্লাব অব লামা। শনিবার (২২ নভেম্বর) বিকাল ৪টার দিকে লামা প্রেস ক্লাব হল রুমে এপেক্স ক্লাব অব লামার সাবেক প্রেসিডেন্ট এম বশিরুল আলম এর সঞ্চালনায় শিক্ষা উপকরণ ও সেলাই মেশিন বিতরণ উদ্বোধন করেছেন এপেক্স বাংলাদেশ এর জাতীয় সেবা পরিচালক এপে. নুরুল আমিন চৌধুরী আরমান। এপেক্স ক্লাব অব লামা’র প্রেসিডেন্ট এপে. মোঃ তৈয়ব আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রিন্সিপাল এস কে দত্ত অনুপ, অতীত সেবা পরিচালক এপেক্স বাংলাদেশ,এপেক্স বাংলাদেশ ডিস্ট্রক্ট ৩ এর গভর্নর এপে. সৈয়দ মিয়া হাসান, পিজিডি ৩ এপে. কামাল পাশা,এপে. আলমগীর আলম, সভাপতি এপেক্স ক্লাব অব পটিয়া, এপে. মোঃ আরিফ খান সেক্রেটারী জেলা ৩, এপেক্স ক্লাব অব লামা’র নেতৃবৃন্দ প্রমূখ।এসময় উপজেলার দুর্গম এলাকার অনগ্রসর মহিলাকে কর্মমুখী করার লক্ষ্যে ১টি ইলেকট্রিক সেলাই মেশিন, মাদ্রাসা শিক্ষার্থীকে যাতায়াতের সুবিধার্থে ১টি বাইসাইকেল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।এ সময় শিক্ষা উপকরণ পেয়ে শিশুরা আনন্দে উচ্ছ্বাসিত হয়ে ওঠে, তাদের হাতে নতুন খাতা পেন্সিলের ঝলক যেন পুরো পরিবেশকে উৎসব মুখর করে তোলে। এবং অনেক অভিভাবক ও সন্তুষ্টি প্রকাশ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এপেক্স বাংলাদেশ সব সময়ই মানব কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা চাই সকল শিক্ষার্থীরা সুশিক্ষিত হয়ে সমাজের মূলধারায় ভূমিকা রাখবে। এবং নারীদের স্বাবলম্বী করে তুলতে নানামূখী উদ্যোগ ইতোমধ্যে আশার আলো দেখিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!