Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

ঈদগাঁওতে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা

নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঈদগাঁও উপজেলা বিএনপি পরিবারের উদ্যােগে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়।
৩১ডিসেম্বর (বুধবার) বিকেল সাড়ে চারটার পর ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে গায়েবানা জানাজায় অংশ নেন বিএনপির নেতাকর্মী, ভক্ত, শুভাকাঙ্ক্ষীসহ সাধারণ মানুষ। এই জানাযায় শোকার্ত মানুষের সমাগম ঘটে।

জানাজার শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা বিএনপি সদস্য, উপজেলা শাখা সাবেক সাধারণ সম্পাদক শওকত আলম, ডা: সিরাজুল মোস্তফা নূরী।

নেতাকর্মীদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য শহীদুর রহমান শহীদ, মনজুর আলম,ছানা উল্লাহ,জানে আলম হামিদুল হক, প্রবাসী নিএনপির নেতা আবদুল মজিদ, জালালাবাদ বিএনপির সভাপতি নুরুল আলম, ইসলামাবাদ বিএনপি সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বিএনপি নেতা আলতাজ, আবদু রশিদ, ওমর ফারুক লিটন,ইরফানুল হক চৌধুরী মো: ইসহাক, শ্রমিক দলের সভাপতি মোকতার আহমদ,সাধারণ সম্পাদক শফিউল আলম তাজ,প্রবাসী বিএনপি নেতা শাহজাহান, হান্নান সিরাজ,জুবাইরুল হক জুয়েল, সোহেল রানাসহ অনেকে।
গায়েবানা জানাযায় ইমামতি করেন উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক রমজান আলী ফারুকী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!