Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের সক্রিয় ডাকাত চক্র

 

নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও

পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে আবারো ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আনুমানিক রাত এগারটার দিকে ডাকাতির স্পটখ্যাত ঈদগাঁওয়ের হিমছড়ি ঢালা এলাকায় এমন ঘটনা ঘটে।
ডাকাতের কবল থেকে প্রাণে বেঁচে আসা প্রত্যক্ষ দর্শীর মতে, ঐসময় সড়কে চলাচলরত দুটি সিএনজি অটোরিকশা ও তিনটি টমটম ডাকাতির শিকার হয়। এসময় ডাকাত দল দুইজনকে অপহরণ করে গভীর পাহাড়ের ভেতরে নিয়ে যায়।

আবছার জানান, ডাকাতদের মুখোমুখি হওয়ার পর পরিস্থিতির সুযোগে তিনি কোনমতে প্রাণে রক্ষা পান এবং দ্রুত সেখান থেকে সরে গিয়ে ভোমরিয়া ঘোনা এলাকায় পৌঁছান। পরে সেখানে একটি দোকানে আশ্রয় নিয়ে দোকানদারের সহায়তায় ঈদগাঁও থানায় খবর দেন। খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে হিমছড়ি ঢালার পাহাড়ি এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। তবে অভিযান চলাকালে ডাকাত চক্রের কাউকে আটক করা সম্ভব হয়নি।

স্থানীয়দের অভিযোগ, ঈদগাঁও-ঈদগড় সড়কটি দীর্ঘদিন ধরে ডাকাতদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে রাতের বেলায় সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। পাহাড়ি ভূপ্রকৃতি ও অপ্রতুল টহলের সুযোগে ডাকাতদল বারবার সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ।

উল্লেখ্য যে, চলতি বছরের ২৫ সেপ্টেম্বর ঈদগাঁও থানার তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে এই সড়কে একটি বড় ধরনের অভিযান পরিচালনা করা হয়েছিল। ঐ অভিযানের পর কিছুদিন ডাকাতির তৎপরতা বন্ধ থাকলেও আবারো সংঘবদ্ধ ডাকাত চক্র সক্রিয় হয়ে উঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!