Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

বান্দরবানে সিএনজি উল্টে সাগর নামে একজন নিহত

নিজস্ব প্রতিবেদক :

পার্বত্য জেলা বান্দরবানের চিম্বুক সড়কে সিএনজি উল্টে সাগর (২৮) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক ব্যবসায়ী। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে চিম্বুক সড়কের বার মাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাগর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার হাগরিয়া এলাকার বাসিন্দা মো. হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে পেঁপে ক্রয়ের উদ্দেশ্যে সিএনজি নিয়ে চিম্বুক দিকে যাচ্ছিল তিন কাঁচামাল ব্যবসায়ী। যাওয়ার পথে গাড়ীটি বারমাইল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই মারা যায় কাঁচামাল ব্যবসায়ী সাগর এবং আহত হয় আরো একজন। পরে স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ পারভেজ বলেন, চিম্বুক সড়কে সিএনজি উল্টে গিয়ে সাগর নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে, আহত হয়েছে আরও একজন। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!