নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র প্রয়াণে সরকারী নিবন্ধিত সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা।
বেগম খালেদার জিয়ার অবিচল দৃঢ়তা, বলিষ্ট নেতৃত্ব,অসাম্প্রদায়িক চেতনায় সকল ধর্মমতের মানুষের নাগরিক ও মানবিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম, দেশের স্বাধীনতা,সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি আস্থা ও বিশ্বাস ও তাঁর কল্যাণমূখী রাজনৈতিক দর্শন তাঁকে বাংলাদেশের ইতিহাসে অনন্য এক উচ্চতায় অধিষ্ঠিত করেছে।
তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক ইতিহাসের একটি অবিস্মরণীয় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটেছে এবং দেশের রাজনৈতিক অঙ্গণে সৃষ্টি হয়েছে সুগভীর শুন্যতা ও দগদগে ক্ষত।
বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও দুরদর্শি নেতৃত্ব বাংলাদেশের মানুষের মনে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে। বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবার,আত্মীয়-স্বজন,শোকার্ত লক্ষকোটি ভক্ত, অনুরক্ত, গুণগ্রাহী, সমর্থক,ভাবশিষ্য ও নিবেদিতপ্রাণ নেতাকর্মিদের প্রতি জানাই গভীর সমবেদনা ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি