Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঈদগাঁও যুব ঐক্য পরিবারের শোক

নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র প্রয়াণে সরকারী নিবন্ধিত সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা।

বেগম খালেদার জিয়ার অবিচল দৃঢ়তা, বলিষ্ট নেতৃত্ব,অসাম্প্রদায়িক চেতনায় সকল ধর্মমতের মানুষের নাগরিক ও মানবিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম, দেশের স্বাধীনতা,সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি আস্থা ও বিশ্বাস ও তাঁর কল্যাণমূখী  রাজনৈতিক দর্শন তাঁকে বাংলাদেশের ইতিহাসে  অনন্য এক উচ্চতায় অধিষ্ঠিত করেছে।

তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক ইতিহাসের একটি অবিস্মরণীয় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটেছে এবং দেশের রাজনৈতিক অঙ্গণে সৃষ্টি হয়েছে সুগভীর শুন্যতা ও দগদগে ক্ষত।

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও দুরদর্শি নেতৃত্ব বাংলাদেশের মানুষের মনে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে। বেগম খালেদা জিয়ার  বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবার,আত্মীয়-স্বজন,শোকার্ত লক্ষকোটি ভক্ত, অনুরক্ত, গুণগ্রাহী, সমর্থক,ভাবশিষ্য ও নিবেদিতপ্রাণ নেতাকর্মিদের প্রতি জানাই গভীর সমবেদনা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!