নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
ঈদগাঁও বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘঠিত হয়ে প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
১ ফ্রেরুয়ারী (রবিবার) ভোর সাড়ে ৪টার দিকে ঈদগাঁও বাজারের দক্ষিণ পাশের তিনটি ব্যবসা প্রতিষ্ঠান কুলিং কর্ণার, ফার্নিচার,চায়ের দোকানে অগ্নিকান্ড সংঘটিত হয়ে দোকানপাঠসহ সম্পূর্ণ মালামাল পুড়ে যায়। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা অগ্নিকান্ডেই সবকিছু হারিয়ে হতাশা হয়ে পড়েন।
মুহুর্তে স্থানীয় লোকজনরা আগুন নিয়ন্ত্রণের লক্ষে প্রাণপন চেষ্টা করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একদল কর্মী এসে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নুরুল আজিম জানান, এই অগ্গিকান্ডে পুড়ে যায় কুলিং কর্ণার,ফার্নিচারের দোকান, চায়ের দোকানসহ মালামাল। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত বলে তিনি ধারনা করেন।
পাশ্ববর্তী আরেক দোকানদার জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে সব মালামাল পুড়ে যায়। কোন কিছুই বাহির করা সম্ভব হয়নি।
উল্লেখ্য,ঈদগাঁও উপজেলা ঘোষণার দীর্ঘদিন পার হলেও বাস্তবে ফায়ার সার্ভিসের কোনো কার্যকর সুফল চোখে পড়ছেনা। যদিও কোটি কোটি টাকার ইজারা মূল্য সরকার রাজস্ব আদায় করছে। উপজেলা যেন শুধু নামে আছে। কাজে তার প্রতিফলন নেই। ঈদগাঁও এলাকায় আজও একটি ফায়ার সার্ভিস স্টেশন নেই, অথচ এটি এলাকার মানুষের দীর্ঘ দিনের ন্যায্য দাবি।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি