সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:- বিলাইছড়ি উপজেলায় ২৯৯ নং রাঙ্গামাটির সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ করেছেন।
রবিবার ( ০৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী স্বতন্ত্র এই প্রার্থী (ফুটবল মার্কা) নির্বাচনী প্রচারণার লক্ষ্যে রাঙ্গামাটি হতে সড়ক পথে রাজস্থলী উপজেলা হয়ে বিলাইছড়ি উপজেলার ০৩ নং ফারুয়া ইউনিয়নে বিভিন্ন এলাকায় ব্যাপক প্রচারণা করেছেন।
তিনি ফারুয়া বাজার, সেগুন বাগান, গোয়ানছড়ি, এগুজ্যাছড়ি আমকাটাছড়া সহ বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের মাঝে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ করবেন এবং সবার কাছ থেকে ভোট চান। এছাড়াও তিনি বিজয়ী হলে জনগণের পাশে থেকে কাজ করবেন বলে জানান তিনি।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি