নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
ঈদগাঁওতে জামায়াতের উদ্যোগে গণমিছিল ও নির্বাচনী পথসভায় জনতার ঢল নেমেছে।
৮ ফ্রেরুয়ারী (রবিবার) দুপুরে ঈদগাঁও উপজেলা জামায়াত আয়োজিত মিছিলটি আলমাছিয়া মাদ্রাসা থেকে বঙ্গিম বাজার ও বাজার এলাকা প্রদক্ষিণ করে বাসস্টেশনের নিবার্চনী পথসভায় যোগ দেন। মিছিলটিতে হাত নেড়ে শুভেচ্ছা জানান (কক্সবাজার ৩) সদর,রামু এবং ঈদগাঁও আসনের দাঁড়িপাল্লা মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শহীদুল আলম বাহাদুর।
ঈদগাঁও উপজেলা জামায়াতের আমীর ছলিম উল্লাহ জিহাদীর সভাপতিত্বে,সাধারণ সম্পাদক মাওলানা নুরুল আজীমের পরিচালনায় বক্তব্য রেখেছেন দাঁড়িপাল্লা মনোনীত পদপ্রার্থী শহিদুল আলম বাহাদুর। আরো বক্তব্য রাখেন, ডাকসুর জিএস এসএম ফরহাদ,সাবেক জেলা জামায়াত আমীর মোস্তাফিজুর রহমান,কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. সলিম উল্লাহ বাহাদুর, ইসলামপুর চেয়ারম্যান মাও: দেলোয়ার হোসাইন,খেলাফত মজলিস নেতা শহিদুল্লাহ মিয়াজী,জুনাইদ মাহমুদ। এতে স্থানীয় নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জুহুরের পর থেকে ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়ন ইসলামপুর,ইসলামাবাদ, পোক খালী জালালাবাদ ও ঈদগাঁও ইউনিয়নের পাড়া মহল্লা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে আলমাছিয়া মাদ্রাসা এলাকায় জমায়েত হয়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি