এম আবু হেনা সাগর, ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁওয়ের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল আবরার হিফজ মাদ্রাসা দস্তার বন্দী,ওয়াজ মাহফিল,পুরুস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়।
৭ ফ্রেরুয়ারী (শনিবার) দুপুরের পর থেকেই এই মহতী অনুষ্ঠান ঈদগাঁওর বাসস্টেশনের ইসলামী ব্যাংকের উপরেই মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা শাহেদ লতিফের সভাপতিত্বে ও হাফেজ ক্বারী মিজানুল হকের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির মধ্য অংশ নেন, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার পরিচালক আল্লামা হাফেজ আবদুল হক,লোহা গাড়া ছমদিয়া মাদ্রাসা মুহাদ্দিস মাওলানা জসিম উদ্দিন মিজবাহ। তাশরীফ পেশ করেছেন,তরুন বক্তা মুফতি মারুফ ও হাফেজ ক্বারী মাওলানা মিজানুল হক।
মেহমান হিসেবে অংশ নেন,চট্টগ্রাম শুলকবহর মাদ্রাসার সাবেক শিক্ষক ক্বারী শফিউল্লাহ,
ইসলামপুর মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ বেদারুল ইসলাম,ঈদগাঁও অনলাইন প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর, ট্রাভেল ব্যবসায়ী আবদুল মালেক এবং হাফেজ নাজিম উদ্দীন ও মোহাম্মদ শরীফসহ অনেকে।
শিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন,হাফেজ ইমাম
হোসাইন, হাফেজ সাদ্দামও শিক্ষিকা কুনসুমাসহ অসংখ্য ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দরা।
অনুষ্ঠানের শুরুতে মাদ্রাসার মাদ্রাসা ছাত্রছাত্রী কুরআন তেলোয়াত,ইসলামী সংগীত পরিবেশন করে উপস্থিত লোকজনকে মুগ্ধ করেছেন। মাদ্রাসা নিয়ে ইসলামী সংগীত পরিবেশন করেন শিক্ষক হাফেজ ইমাম হোসাইন।
পরে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ৭জন শিক্ষার্থী যথা ক্রমে ইসলামপুরের আরহাম, মহেশখালীর ফয় সাল,আল আমিন,আমজাদ হোসাইন,ঈদগাঁওর রিয়াজ উদ্দিন,ইয়াছিন আরাফাত ও ঈদগড়ের তাকিয়া জান্নাত সায়মাকে দস্তারবন্দী,পুরুস্কার প্রদান করেন আমন্ত্রিত অতিথিরা। ৬জন হিফজ সম্পন্নকারী ছাত্রকে পাপড়ী এবং ১জন ছাত্রীকে হিজাব পরিয়ে দেন হাফেজ মাওলানা আবদুল হক। পরে তাদেরকে সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য,দারুল আবরার হিফজ মাদ্রাসা (বালক- বালিকা) শাখায় দীর্ঘদিন ধরে ঈদগাঁও স্টেশন এলাকায় সুন্দর ভালমানের পাঠদানের মাধ্যমে অভিভাবকদের মাঝে প্রসংশা কুড়িয়েছেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি